বিশ্ব শিক্ষক দিবস
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যকার বৈষম্য দূরীকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা
শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।
শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা হিসেবে দুই লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন তিনি।
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষকতার মর্যাদা রক্ষা ও পেশাগত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদা সুরক্ষার আহ্বান জানানো হয়।
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, সুরক্ষার দাবি
পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং পেশাগত সুরক্ষার দাবি জানিয়ে অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের অধিকার নিশ্চিত করার জোর আহ্বান জানান। জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।